শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

১৭,৩০০ জনকে নিয়োগ দেবে এমিরেটস, বাংলাদেশিদের জন্যও সুযোগ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩২২ পড়া হয়েছে

১৭,৩০০ জনকে নিয়োগ দেবে এমিরেটস

১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে এমিরেটস। মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক গ্রুপটিতে দুআ বিভাগ রয়েছে ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডলিং ইউনিট ‘ডিনাটা’। দুই বিভাগে এ বছরেই ১৭ হাজার ৩০০ জন নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে।

পোস্টে আরও বলা হয়েছে, ৩৫০টির বেশি ভিন্ন ভিন্ন পদে নিয়োগপ্রক্রিয়া চলবে।

পাইলটের বেতন পান কত: গালফের প্রতিবেদনে বলা হয়েছে- যারা পইলট হিসেবে নিয়োগ পান, তারা বছরের করমুক্ত বার্ষিক বেতন ৪ লাখ ৮১ হাজার ২০০ দিরহাম (বছরে ১ লাখ ৩১ হাজার ৭ মার্কিন ডলার) বেতন পান। পাইলটদের মাসে গড় ৮৫ ঘণ্টা ফ্লাইট পরিচালনা করতে হয়।

কেবিন ক্রুর কাজ ও বেতন কত: বিমান সংস্থাটি বেশ কিছু কেবিন ক্রু নিয়োগ করবে। এ পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো হাইস্কুল (গ্রেড ১২)। প্রার্থীদের লিখিত ও কথ্য ইংরেজিতে দক্ষ হতে হবে।

মূলবেতন হবে প্রতি মাসে ৪ হাজার ৪৩০ দিরহাম। বিমানে থাকার সময়ে বা বিমানে কেবিন ক্রু হিসেবে কাজের জন্য প্রতি ঘণ্টার জন্য ৬৩ দশমিক ৭৫ দিরহাম (মাসে গড় ৮০–১০০ ঘণ্টা)। মাসে মোট গড় আয় দাঁড়ায় প্রায় ১০ হাজার ১৭০ দিরহাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024