শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সম্পদ মাত্র ৫ কোটি, লেনদেনের পরিমাণ ১৫৯ কোটি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে

আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সম্পদ মাত্র ৫ কোটি, লেনদেনের পরিমাণ ১৫৯ কোটি

প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৫৯ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ জুলাই) মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখেন। পাশাপাশি তিনি নিজ নামে খোলা ১৯টি ব্যাংক হিসাবে মোট ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা ও ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন করেন, যা মিলিয়ে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন।

এসব অভিযোগের ভিত্তিতে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৫ সেপ্টেম্বর টানা পাঁচবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর গ্রেফতার হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে জয়লাভের পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024