শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নতুন ভোটার তালিকায় এবার যুক্ত হচ্ছেন ৪৪ লাখ ৬৬ হাজার মানুষ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

নতুন ভোটার তালিকায় এবার যুক্ত হচ্ছেন ৪৪ লাখ ৬৬ হাজার মানুষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। পরে ২১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি নিষ্পত্তি করে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সব ঠিক থাকলে এবার নতুন করে ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন ৪৪ লাখ ৬৬ হাজার নাগরিক।

মঙ্গলবার (২৮ জুলাই) এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সচিব জানিয়েছেন, হালনাগাদের ভুলত্রুটির কাজ ১০ জুলাইয়ের মধ্যে শেষ হয়েছে। নিবন্ধনের সময় ৮৭ শতাংশ ডেটা নির্ভুল হয়েছে, করণিক ত্রুটি ছিল ১৩ শতাংশ। সবকিছু সংশোধন করা হয়েছে।

সবশেষ এ বছরের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪।

এর আগে, গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন।

১০ আগস্ট হালনাগাদ করা ভোটারের যে খসড়া তালিকা প্রকাশ করার কথা ইসি বলেছে, সেখানে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হচ্ছেন।

মৃত ভোটারদের বাদ দিয়ে ও নতুনদের যুক্ত করে এবার ৩১ আগস্ট চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়াবে পৌনে ১৩ কোটির মতো, যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেবেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সব উপজেলা নির্বাচন কার্যালয়সহ স্থানীয় পর্যায়ে দেশজুড়ে এ খসড়া তালিকা উন্মুক্ত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024