শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নারী এশিয়ান কাপে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১১১ পড়া হয়েছে

নারী এশিয়ান কাপে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি বাংলাদেশ

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবলে সুযোগ পাওয়া বাংলাদেশ গ্রুপপর্বের ড্র-তে কঠিন গ্রুপে পড়েছে। বাংলাদেশের মেয়েরা গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানকে। তিন দলই র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে।

২০২৬ সালের ১ থেকে ২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ ফুটবলের এবারের আসর। মঙ্গলবার (২৯ জুলাই) সিডনির বিখ্যাত হারবার ফ্রন্টে অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার জমকালো ড্র। প্রথমবার এই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করা বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ড্র অনুষ্ঠানে।

এএফসি র‍্যাংকিংয়ের ভিত্তিতে নির্ধারিত চতুর্থ পটে ইরান ও ভারতের সঙ্গে ছিল বাংলাদেশ। সে পট থেকে ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে নাম ওঠে বাংলাদেশের নাম। এরপর একে একে সেখানে যোগ হয় উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া।

‘এ’ গ্রুপে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও ইরান। ‘সি’ গ্রুপে আছে জাপান, ভিয়েতনাম, ভারত ও চাইনিজ তাইপে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024