শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চলে গেলেন মিষ্টি জান্নাতের বাবা, শোকস্তব্ধ পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড পেজে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (৩০ জুলাই) ভোর ৪টায় ফেসবুকে মিষ্টি জান্নাত লেখেন, ‘আমার বাবা আর নেই।’

তার সংক্ষিপ্ত এই বার্তা প্রকাশের পর থেকেই তাকে শোক ও সমবেদনা জানাতে থাকেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

অভিনেত্রী মিষ্টি জান্নাতের বাবা হারানোর এ ঘটনায় অনেকেই পাশে দাঁড়িয়েছেন। মিশা সওদাগর, মামনুন ইমনসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।

এছাড়া অগুণিত নেটিজেনরাও শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এর আগে মিষ্টি জান্নাত জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই তার বাবা অসুস্থ। মঙ্গলবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয় তার বাবাকে। কিন্তু তাকে আর ফেরানো সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি একজন পেশাদার চিকিৎসক তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024