শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্যাংকিং সিস্টেমে সাইবার আক্রমণের সম্ভাবনা, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৩৮ পড়া হয়েছে

ব্যাংকিং সিস্টেমে সাইবার আক্রমণের সম্ভাবনা, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর সম্ভাব্য বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগ থেকে একটি চিঠির মাধ্যমে দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII), আর্থিক খাত, স্বাস্থ্যসেবা ও সরকারি-বেসরকারি সংস্থাগুলো ঝুঁকির মুখে রয়েছে। বিভিন্ন উৎস থেকে এমন আশঙ্কাজনক তথ্য পাওয়ার পরই কেন্দ্রীয় ব্যাংক তাৎক্ষণিক সতর্কতা জারি করে।

সাইবার সুরক্ষা জোরদারে কেন্দ্রীয় ব্যাংক ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে, যার মধ্যে রয়েছে— সার্ভার ও ডেটাবেইস নিয়মিত আপডেট, অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ, অনুমতিভিত্তিক এক্সেস নিশ্চিতকরণ, ৩-২-১ ব্যাকআপ কৌশল অনুসরণ, ডেটা এনক্রিপশন বাধ্যতামূলক, মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) চালু, আধুনিক নিরাপত্তা টুলস ব্যবহার, এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (EDR) সক্রিয়, হালনাগাদ অ্যান্টিভাইরাস, ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে।

এছাড়া রিমোট এক্সেস, ভিপিএন এবং বিশেষ অ্যাক্সেস ব্যবস্থাপনায় সতর্কতা বাড়ানো, ২৪/৭ নিরাপত্তা মনিটরিং নিশ্চিতকরণ, লোড ব্যালান্সার ও বিকল্প পরিকল্পনা তৈরি এবং বিজনেস কনটিনিউটি প্ল্যান আপডেট করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মতে, এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে দেশের আর্থিক খাতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। তাই অবিলম্বে নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024