শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়া চুক্তিতে ১৫% শুল্কারোপ নিশ্চিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১১৯ পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়া চুক্তিতে ১৫% শুল্কারোপ নিশ্চিত

দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র—ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বঘোষিত ২৫ শতাংশের পরিবর্তে এই হার কার্যকর হবে, যা দুই মিত্র দেশের মধ্যকার বাণিজ্য উত্তেজনা কমাতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

বুধবার হোয়াইট হাউজে দক্ষিণ কোরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এই নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। এটি ১ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া একাধিক বাণিজ্য চুক্তির মধ্যে অন্যতম।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, যুক্তরাষ্ট্র ও কোরিয়ার মধ্যে পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ বাণিজ্য চুক্তি হয়েছে।”

এটি দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং–এর জন্য প্রথম গুরুত্বপূর্ণ কূটনৈতিক চ্যালেঞ্জও বটে। গত জুনে দায়িত্ব নেওয়া এই নেতা বলেন, “চুক্তিটি রফতানির অনিশ্চয়তা দূর করেছে এবং কোরিয়ার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে কম হারে শুল্ক নির্ধারিত হয়েছে।”

তিনি ফেসবুকে লেখেন, “আমরা একটি বড় বাধা পার হয়েছি।”

ট্রাম্প জানান, দুই সপ্তাহের মধ্যেই লি জে মিয়ং হোয়াইট হাউজে তাঁর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করবেন।

চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে এবং ১০০ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য কিনবে বলে জানিয়েছেন ট্রাম্প। এই বিনিয়োগের মধ্যে জাহাজ নির্মাণ, চিপ, পারমাণবিক শক্তি, ব্যাটারি ও বায়োটেক খাত অন্তর্ভুক্ত রয়েছে।

তবে দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, চাল ও গরুর মাংসের বাজার আরও উন্মুক্ত করা হবে না এবং কৃষিপণ্য সংক্রান্ত মার্কিন শর্ত নিয়ে এখনো আলোচনা চলছে।

চুক্তির আওতায় দক্ষিণ কোরীয় গাড়ির ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। তবে চিপ ও ওষুধ খাতে দেশটির রপ্তানি অতিরিক্ত শুল্কের মুখে পড়বে না। অন্যদিকে, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামা এই চুক্তির আওতায় আসছে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024