শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

অ্যাপল এআই দৌড়ে বড় বিনিয়োগে প্রস্তুত: টিম কুক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৮৩ পড়া হয়েছে
অ্যাপল এআই দৌড়ে বড় বিনিয়োগে প্রস্তুত: টিম কুক

অ্যাপল এআই দৌড়ে বড় বিনিয়োগে প্রস্তুত: টিম কুক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দুনিয়ায় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মেলাতে এবার বড় বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক ইঙ্গিত দিয়েছেন, এআই খাতে টিকে থাকতে অ্যাপল নতুন ডেটা সেন্টার নির্মাণ কিংবা বড় কোনো প্রযুক্তি কোম্পানি অধিগ্রহণের পথে হাঁটতে পারে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে অ্যাপলের এক আয়-ব্যয়ের সম্মেলনে টিম কুক জানান, প্রতিষ্ঠানটি এআই উন্নয়নে এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং প্রয়োজন হলে বড় ধরনের বিনিয়োগ করতেও প্রস্তুত। বিষয়টি নিশ্চিত করে রোববার (৩ আগস্ট) একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রযুক্তি বাজারে ইতিমধ্যে মাইক্রোসফট ও গুগল ব্যাপক অগ্রগতি দেখিয়েছে। ওপেনএআইয়ের সঙ্গে মাইক্রোসফটের অংশীদারিত্ব এবং গুগলের নিজস্ব এআই চ্যাটবট ইতিমধ্যেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। গুগল আগামী বছরে প্রায় ৮৫ বিলিয়ন ডলার এবং মাইক্রোসফট ১০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করবে এআইভিত্তিক অবকাঠামোতে।

তুলনামূলকভাবে অ্যাপল এতদিন নিজস্ব এআই প্রযুক্তি গড়ে তোলায় বেশি গুরুত্ব দিয়েছে। আইফোনের নির্দিষ্ট কিছু ফিচারে এআই যুক্ত করতে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে অংশীদার হয়েছে তারা। তবে এখনো অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরি-র আপডেট সংস্করণ বাজারে আসেনি—এটি আগামী বছর আসার সম্ভাবনা রয়েছে।

অ্যাপলের প্রধান অর্থ কর্মকর্তা কেভান পারেখ বলেন, “আমরা নির্দিষ্ট কোনো বাজেট ঘোষণা না করলেও, এআই খাতে ব্যয় বাড়ানোর প্রস্তুতি রয়েছে।” বিশ্লেষকদের প্রশ্নের উত্তরে টিম কুক জানান, অ্যাপল এ বছর ইতিমধ্যে সাতটি ছোট প্রযুক্তি প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে এবং প্রয়োজনে বড় প্রতিষ্ঠান কিনতেও তারা প্রস্তুত।

প্রসঙ্গত, অ্যাপল সাধারণত ছোট কিন্তু বিশেষায়িত প্রযুক্তিপ্রতিষ্ঠান অধিগ্রহণ করে, যাদের দক্ষ প্রকৌশলী দল থাকে নির্দিষ্ট পণ্য উন্নয়নে। ২০১৪ সালে বিটস ইলেকট্রনিকস অধিগ্রহণ ছিল অ্যাপলের সবচেয়ে বড় চুক্তি, যার মূল্য ছিল ৩ বিলিয়ন ডলার। এরপর ইন্টেল-এর কাছ থেকে মডেম চিপ ব্যবসা কিনতে ১ বিলিয়ন ডলার খরচ করে।

বিশ্লেষকেরা বলছেন, এই মুহূর্তে অ্যাপল এক ব্যতিক্রমী সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ভবিষ্যতের এআই বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে হলে প্রতিষ্ঠানটিকে আগের চেয়ে অনেক বেশি খরচ করতে হবে। আর সেই ইঙ্গিতই এখন স্পষ্ট হয়ে উঠেছে টিম কুকের বক্তব্যে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024