শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আয়কর রিটার্ন জমা অনলাইনেই বাধ্যতামূলক করলো করদাতার জন্য

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৬৯ পড়া হয়েছে
অনলাইন আয়কর রিটার্ন ২০২৫
অনলাইন আয়কর রিটার্ন ২০২৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষ থেকে সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে। তবে নির্দিষ্ট কয়েকটি শ্রেণির করদাতার জন্য পেপার রিটার্ন জমার সুযোগও রাখা হয়েছে।

রোববার (৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এই সিদ্ধান্তের কথা জানায়।

বিশেষ আদেশে বলা হয়, নিম্নোক্ত করদাতারা প্রয়োজনীয় সনদপত্র জমা দিয়ে পেপার রিটার্ন জমা দিতে পারবেন:

  • ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা

  • শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা

  • বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা

  • মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা

আগামী ৪ আগস্ট ২০২৫ থেকে করবর্ষ ২০২৫-২৬ এর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হবে। করদাতারা এনবিআরের নির্ধারিত ওয়েবসাইট www.etaxnbr.gov.bd–তে প্রবেশ করে সহজেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

তবে যদি কেউ ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিত আবেদন করে, অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনসাপেক্ষে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

গত বছর ১৭ লাখেরও বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন। এবছর সংখ্যাটি আরও বাড়বে বলে আশা করছে এনবিআর।

করদাতারা ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবহার করে।

এছাড়া, রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টার, ই-মেইল ও অন্যান্য ডিজিটাল চ্যানেলের মাধ্যমে ২৪ ঘণ্টা সহায়তা পাওয়া যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024