শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা হবে আজ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৭৪ পড়া হয়েছে
আজকের গ্যাসের নতুন দাম
আজকের গ্যাসের নতুন দাম

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা হবে আজ

বাংলাদেশে আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম আজই (রোববার, ৩ আগস্ট) ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চলতি মাসের জন্য নতুন মূল্য হালনাগাদ করবে।

এর আগে, গত ২ জুলাই ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময় প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ভ্যাটসহ ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়।

২০২৪ সালে এখন পর্যন্ত মোট ১১ বার এলপিজি ও অটোগ্যাসের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। এর মধ্যে দাম কমেছে ৪ দফা (এপ্রিল, মে, জুন ও নভেম্বর), বাড়ানো হয়েছে ৭ দফা (জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর)। শুধুমাত্র ডিসেম্বরে মূল্য অপরিবর্তিত ছিল।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাবেই প্রতি মাসে এই পরিবর্তন হয়ে থাকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024