শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আইএফআইসি ব্যাংকে পদোন্নতি পেলেন ৯০ কর্মকর্তা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৩২ পড়া হয়েছে
আইএফআইসি ব্যাংকে পদোন্নতি পেলেন ৯০ কর্মকর্তা

পেশাগত দক্ষতা ও ধারাবাহিক কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে আইএফআইসি ব্যাংকের ৯০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন স্তরে এসব কর্মকর্তারা এই পদোন্নতি পেয়েছেন।

সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, আগের দিন রোববার (৩ আগস্ট) রাজধানীর আইএফআইসি টাওয়ারে ‘Celebrating Career Progression’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করা হয়। হাইব্রিড মডেলে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরাসরি ১৬ জন কর্মকর্তার হাতে পদোন্নতির চিঠি তুলে দেন ব্যাংক কর্তৃপক্ষ। পাশাপাশি দেশের বিভিন্ন শাখা ও উপশাখা থেকে ভার্চুয়ালি যুক্ত আরও ৭৪ জন কর্মকর্তাকেও একইভাবে পদোন্নতির পত্র দেওয়া হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “আইএফআইসি ব্যাংকের শক্তিশালী অগ্রগতির পেছনে আমাদের কর্মীদের দৃঢ় নিষ্ঠা ও পেশাদারিত্ব বড় ভূমিকা রাখছে। এই পদোন্নতির মাধ্যমে তাদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করা হলো। এটি কর্মক্ষেত্রে উৎসাহ ও ইতিবাচক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।”

প্রসঙ্গত, ২০২৫ সালজুড়ে ব্যাংকটি মোট ৬৬২ জন কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি দিয়েছে, যা প্রতিষ্ঠানটির মানবসম্পদ উন্নয়নে অঙ্গীকারেরই একটি দৃষ্টান্ত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024