শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আটাবের কমিটি বাতিল, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৪ পড়া হয়েছে
আটাবের কমিটি বাতিল

আটাবের কমিটি বাতিল, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ

বাংলাদেশের অন্যতম ট্রাভেল সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটির কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আটাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি অবৈধ ভোটের মাধ্যমে গঠিত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ‘আটাব অনলাইন’ নামক একটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক শেয়ারহোল্ডারের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এছাড়া সংগঠনের সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ রয়েছে। এমনকি তাঁদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধনের মতো প্রতিবাদ কর্মসূচিও হয়েছে সম্প্রতি।

এসব অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে ‘আটাব সংস্কার পরিষদ’ নামক একটি পক্ষ বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের আবেদন জানায়। সেই আবেদনের ভিত্তিতেই সরকার এই পদক্ষেপ নেয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নতুন প্রশাসক আগামী ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের পর বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024