ব্যাংকে ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত কিংবা সঞ্চয়পত্র বিনিয়োগ অথবা ২০ লাখ টাকার বেশি ঋণ নিতে চাইলে এখন থেকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক করা হয়েছে।
এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক রবিবার (৩ আগস্ট) একটি সার্কুলারের মাধ্যমে জানায়। এতে বলা হয়, নির্দিষ্ট কিছু ব্যাংকিং ও আর্থিক সেবা গ্রহণের আগে গ্রাহককে অবশ্যই সংশ্লিষ্ট অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার কপি ব্যাংকে জমা দিতে হবে।
এছাড়া আইন মন্ত্রণালয়ের এক গেজেটে বলা হয়েছে, আয়কর রিটার্ন না জমা দিলে কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সংস্থা সেবাদান থেকে বিরত থাকবে।
১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত
১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র
২০ লাখ টাকার ঋণ
কোম্পানির পরিচালক/স্পন্সর শেয়ারহোল্ডার হওয়া
আমদানি-রপ্তানি নিবন্ধন (IRC/ERC) নবায়ন
ট্রেড লাইসেন্স ও পেশাজীবী লাইসেন্স নবায়ন
জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন
গ্যাস-বিদ্যুৎ সংযোগ
ড্রাগ লাইসেন্স
পরিবেশ ছাড়পত্র
অগ্নিনির্বাপণ ছাড়পত্র
নৌযান বা ট্রলারের সার্ভে সনদ
স্কুলে শিশু ভর্তি
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স
সরকারের ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো — করজাল সম্প্রসারণ, রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং আর্থিক খাতে জবাবদিহি নিশ্চিত করা। পাশাপাশি আন্তর্জাতিক দ্বৈত কর পরিহার চুক্তির সঙ্গে দেশের আইনি কাঠামোকে সামঞ্জস্যপূর্ণ করাও অন্যতম লক্ষ্য।