শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গাজায় যুদ্ধবিরতির দাবিতে জুলিয়ান অ্যাসাঞ্জসহ হাজারো মানুষের মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৮৮ পড়া হয়েছে
"সিডনি হারবার ব্রিজে গাজার পক্ষে বিক্ষোভরত হাজারো মানুষ"

গাজায় যুদ্ধবিরতির দাবিতে জুলিয়ান অ্যাসাঞ্জসহ হাজারো মানুষের মিছিল

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং জরুরি ত্রাণ সহায়তার দাবিতে অস্ট্রেলিয়ার সিডনি শহরের আইকনিক হারবার ব্রিজে হাজার হাজার মানুষ প্রতিবাদে অংশ নেন। রোববার (৩ আগস্ট) সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে মানবতার পক্ষের এই মিছিলে অংশ নেন সাধারণ নাগরিক থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যক্তিত্ব উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

‘মার্চ ফর হিউম্যানিটি’ নামের এই আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য ছিল প্রতীকী প্রতিবাদ—মিছিলে অংশগ্রহণকারীদের অনেকে হাঁড়ি-পাতিল বহন করে ক্ষুধা ও মানবিক সংকটের চিত্র তুলে ধরেন। মিছিলে ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড এবং শ্লোগানের মাধ্যমে গাজা থেকে অবরোধ প্রত্যাহার ও যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়।

প্রতিবাদ ঠেকাতে নিউ সাউথ ওয়েলস পুলিশের প্রচেষ্টা থাকলেও সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে মিছিলের অনুমতি নিশ্চিত করা হয়। পুলিশ শত শত সদস্য মোতায়েন করে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছে।

একই দিন মেলবোর্নেও বড় আকারের ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচি এমন সময়ে হচ্ছে যখন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গাভির গাজা ভূখণ্ডে ইসরায়েলের পূর্ণ সার্বভৌম প্রতিষ্ঠার ঘোষণা দেন। জেরুজালেমে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার জন্ম দিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024