শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

গ্রামীণ ব্যাংক কর অব্যাহতি পাচ্ছে ২০২৯ সাল পর্যন্ত : এনবিআর চেয়ারম্যান

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৮৩ পড়া হয়েছে
গ্রামীণ ব্যাংক কর অব্যাহতি পাচ্ছে ২০২৯ সাল পর্যন্ত : এনবিআর চেয়ারম্যান

গ্রামীণ ব্যাংক কর অব্যাহতি পাচ্ছে ২০২৯ সাল পর্যন্ত : এনবিআর চেয়ারম্যান

আয়কর রিটার্ন দাখিলের শর্তে গ্রামীণ ব্যাংকের সব ধরনের আয়, এমনকি সুদ আয়ের ওপরও কর অব্যাহতি বহাল থাকবে ২০২৯ সাল পর্যন্ত, জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “গ্রামীণ ব্যাংকের জন্য আলাদা কোনো বিশেষ সুবিধা তৈরি করা হয়নি। যেসব প্রতিষ্ঠান এমন সুবিধা পায়, তাদের মতো করেই এ সুবিধা দেওয়া হয়েছে। এখানে আলাদা ট্রিটমেন্ট নেই।”

এনবিআর চেয়ারম্যান জানান, ইন্টারেস্ট ইনকামসহ ব্যাংকের সব ধরনের আয়ের ওপর কর অব্যাহতি কার্যকর থাকবে ২০২৯ সাল পর্যন্ত, তবে এর জন্য অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে।

২০২৪ সালের অক্টোবরে সরকার এই কর অব্যাহতির গেজেট প্রকাশ করে। একইভাবে অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন-কেও ২০২৯ সালের জুন পর্যন্ত দানকৃত আয় থেকে কর অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের প্রকাশিত গেজেটে বলা হয়েছে, কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল এবং অন্যান্য নিয়ম মেনে চলার শর্তে এসব প্রতিষ্ঠান কর সুবিধা পাবে।

উল্লেখ্য, ১৯৮৩ সালে সামরিক অধ্যাদেশে প্রতিষ্ঠার পর থেকেই গ্রামীণ ব্যাংক কর অব্যাহতি সুবিধা পাচ্ছে। ২০১৩ সালে এটি আইন হিসেবে প্রণীত হলে, ৩৩ নম্বর ধারায় সেই সুবিধা অব্যাহত রাখা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024