শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তারুণ্যের উৎসবে ব্যাংকারদের অংশগ্রহণে কেন্দ্রীয় ব্যাংকের কড়া নির্দেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৯১ পড়া হয়েছে
“তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের শোভাযাত্রায় অংশগ্রহণ”

তারুণ্যের উৎসবে ব্যাংকারদের অংশগ্রহণে কেন্দ্রীয় ব্যাংকের কড়া নির্দেশ

আগামীকাল ৫ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এই আয়োজনে ব্যাংক কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বিশেষ নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠিতে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে বিজয় সরণি, তেজগাঁও ও নভোথিয়েটার এলাকায় দুপুর ১টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে সরকারি প্রতিষ্ঠান ও আর্থিক খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

চিঠিতে বলা হয়, “আপনাদের নিজ নিজ ব্যাংকের ব্যানারসহ শোভাযাত্রায় অংশগ্রহণ একান্ত কাম্য। উৎসব সফল করতে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।”

এদিকে, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে পাঠানো সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024