শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

টাকা-পে নিয়ে চলছে প্রতারণা, বাংলাদেশ ব্যাংকের কড়া বার্তা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৫৮ পড়া হয়েছে
টাকা-পে কার্ড নিয়ে ভুয়া ওয়েবসাইটে প্রতারণার ফাঁদ, সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক জাতীয় কার্ড স্কিম ‘টাকা-পে’-এর নামে একটি ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে সাধারণ মানুষের ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে পাঠানো এক সতর্কবার্তায় জানানো হয়, www.takapaycard.com নামের একটি ভুয়া ওয়েবসাইট টাকা-পে কার্ডের নামে গ্রাহকদের গোপনীয় তথ্য সংগ্রহে লিপ্ত। অথচ, এই মুহূর্তে টাকা-পে-এর কোনও সরকারি ওয়েবসাইট বা অ্যাপ নেই। বাংলাদেশ ব্যাংক বলছে, এই প্রতারণামূলক সাইটে টাকা-পে ও এনপিএসপি-এর লোগো অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে, যা ‘ট্রেডমার্ক আইন, ২০০৯’-এর লঙ্ঘন এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, টাকা-পে কার্ডের মাধ্যমে দেশীয় কার্ড লেনদেন সেবা সহজতর ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে ১৫টি তফসিলি ব্যাংক এরই মধ্যে তাদের গ্রাহকদের এই কার্ড সরবরাহ করছে। তবে www.takapaycard.com এর মতো কোনও ওয়েবসাইট বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত নয়। এছাড়া, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর আওতায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান আর্থিক লেনদেন, ঋণ প্রদান বা বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারে না। সাধারণ মানুষকে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক জানায়, এই ধরনের ভুয়া ওয়েবসাইটে তথ্য দিলে হতে পারে অর্থনৈতিক ক্ষতি এবং আইনগত জটিলতা। তাই এসব প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

টাকা-পে কার্ড নিয়ে ভুয়া ওয়েবসাইটে প্রতারণার ফাঁদ, সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক

জাতীয় কার্ড স্কিম ‘টাকা-পে’-এর নামে একটি ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে সাধারণ মানুষের ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে পাঠানো এক সতর্কবার্তায় জানানো হয়, www.takapaycard.com নামের একটি ভুয়া ওয়েবসাইট টাকা-পে কার্ডের নামে গ্রাহকদের গোপনীয় তথ্য সংগ্রহে লিপ্ত। অথচ, এই মুহূর্তে টাকা-পে-এর কোনও সরকারি ওয়েবসাইট বা অ্যাপ নেই।

বাংলাদেশ ব্যাংক বলছে, এই প্রতারণামূলক সাইটে টাকা-পে ও এনপিএসপি-এর লোগো অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে, যা ‘ট্রেডমার্ক আইন, ২০০৯’-এর লঙ্ঘন এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ।

কেন্দ্রীয় ব্যাংকের দাবি, টাকা-পে কার্ডের মাধ্যমে দেশীয় কার্ড লেনদেন সেবা সহজতর ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে ১৫টি তফসিলি ব্যাংক এরই মধ্যে তাদের গ্রাহকদের এই কার্ড সরবরাহ করছে। তবে www.takapaycard.com এর মতো কোনও ওয়েবসাইট বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত নয়।

এছাড়া, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর আওতায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান আর্থিক লেনদেন, ঋণ প্রদান বা বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারে না।

সাধারণ মানুষকে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক জানায়, এই ধরনের ভুয়া ওয়েবসাইটে তথ্য দিলে হতে পারে অর্থনৈতিক ক্ষতি এবং আইনগত জটিলতা। তাই এসব প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024