শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

নেইমারের জোড়া গোল, মাঠে ফিরলেন দুর্দান্ত ছন্দে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬৬ পড়া হয়েছে
নেইমারের জোড়া গোল সিরিআ'র ম্যাচে ফিরিয়ে দিল পুরোনো ছন্দ।

নেইমারের জোড়া গোল, মাঠে ফিরলেন দুর্দান্ত ছন্দে

চোটের কারণে বছরের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটানো নেইমার যেন ধীরে ধীরে ফিরছেন পুরোনো ছন্দে। দীর্ঘদিন ধরে পারফরম্যান্সের ধার হারিয়ে ফেলা এই ব্রাজিলিয়ান সুপারস্টার অবশেষে দর্শকদের উচ্ছ্বসিত করেছেন জোড়া গোল করে।

ব্রাজিলিয়ান সিরিআ’র ম্যাচে সন্তোষের হয়ে জুভেন্টুদকে ৩-১ গোলে হারানোর ম্যাচে নেইমার করেন দুটি দারুণ গোল। এটি প্রায় দুই বছর পর এক ম্যাচে নেইমারের জোড়া গোল—যা ফুটবলপ্রেমীদের জন্য অনেকটা স্বস্তির খবর।

ম্যাচের ৩৬ মিনিটে গোলরক্ষককে কাটিয়ে প্রথম গোল করেন নেইমার। তিন মিনিট পর আলভারো ব্যারেল করেন দ্বিতীয় গোল। তবে প্রথমার্ধের শেষ দিকে জুভেন্টুদের হয়ে উইলকার অ্যাঞ্জেল হেডে একটি গোল শোধ করেন।

দ্বিতীয়ার্ধে কিছু ভুল করলেও শেষ পর্যন্ত রক্ষা পায় সন্তোষ। ম্যাচের ৮০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার।

এই ম্যাচের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো—২০২২ সালের পর এই প্রথম নেইমার টানা পাঁচটি ম্যাচ খেলেছেন। এমন পারফরম্যান্স তাকে আরও আত্মবিশ্বাসী করবে বলেই ধারণা বিশ্লেষকদের।

এর আগে গত সপ্তাহে নিজ দর্শকদের দুয়োর মুখে পড়েছিলেন নেইমার। সেই রাগ মাঠেই ঝেড়েছেন যেন, দেখিয়েছেন তিনি এখনও মাঠ কাঁপাতে পারেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024