‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন তিনি। এছাড়া, দিবসটি উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং সিলমোহর উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে তার সঙ্গে উপস্থিত ছিলেন—
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার,
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম,
শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান,
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান,
প্রধান উপদেষ্টার ডাক ও আইসিটি বিষয়ক সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী
এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান।