শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আজ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৬০ পড়া হয়েছে
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আজ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আজ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ মঙ্গলবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

এই অস্থায়ী বন্ধে বিপাকে পড়েছে দুই দেশের শত শত পণ্যবাহী ট্রাক। আমদানি-রপ্তানি না হওয়ায় বন্দর এলাকায় সৃষ্টি হয়েছে পণ্যজট, যার বেশিরভাগ ট্রাকে রয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের কাঁচামাল।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।”

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান জানান, পণ্যবাহী শত শত ট্রাক বন্দরে আটকে পড়েছে। পোশাক শিল্পের কাঁচামাল দেরিতে পৌঁছালে রপ্তানির সময়সীমা বিঘ্নিত হতে পারে।

ডেপুটি পরিচালক মামুন কবির তরফদার বলেন, “সরকার ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করেছে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে। এ কারণে বন্দর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। তবে ভারতীয় খালি ট্রাকগুলো নিজ দেশে ফিরে যেতে পারছে।”

তবে আশার কথা, যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে সীমান্তে মানবিক ও নাগরিক চলাচলে কোনো প্রভাব পড়েনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024