শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ব্র্যাক ব্যাংক শেয়ারের উত্থানের পর দরপতনের দিন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৭৬ পড়া হয়েছে
ব্র্যাক ব্যাংক শেয়ারের উত্থানের পর দরপতনের দিনপুঁজিবাজারে

ব্র্যাক ব্যাংক শেয়ারের উত্থানের পর দরপতনের দিন

পুঁজিবাজারে টানা তিন দিন ঊর্ধ্বগতির পর সোমবার (৪ আগস্ট) দেখা গেছে মূল্য সংশোধন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ—দুই বাজারেই এদিন সূচক কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫০.২৩ পয়েন্ট, যা প্রায় ১ শতাংশ হ্রাস।

মূল্য সংশোধনের মূল কারণ ছিল ব্যাংকিং খাতের দুর্বলতা। ডিএসইতে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩০টির শেয়ারের দাম কমেছে। ৫টি অপরিবর্তিত, আর মাত্র ১টি বেড়েছে।

সাম্প্রতিক বাজার উত্থানে মূল ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক। গত ২৭ মে শেয়ারের দাম ছিল ৪৫.৯০ টাকা, যা বেড়ে ৭০.৭০ টাকায় পৌঁছায় ৩ আগস্ট। তিন মাসে ৫৪% বৃদ্ধির পেছনে রয়েছে ব্যাংকটির রেকর্ড মুনাফা ও বিকাশের প্রবৃদ্ধি। তবে অতিরিক্ত মূল্যবৃদ্ধির পর বিনিয়োগকারীরা লাভ তুলে নিতে শুরু করলে বাজারে চাপ তৈরি হয়।

সোমবার সর্বোচ্চ দরপতন হয়েছে ট্রাস্ট ব্যাংকের শেয়ারে—৮.৯৭% হ্রাস। এরপর রয়েছে সিএনএ টেক্সটাইল (৫.৮৮%), এসবিএসি ব্যাংক (৫.৪৯%), ফারইস্ট ফাইন্যান্স (৫.২৬%), ইউসিবি (৫.১৭%)।

শীর্ষ ১০ দরপতনের তালিকায় আরও রয়েছে এনআরবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ওয়ান ব্যাংক ও মেট্রো স্পিনিং।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024