‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং এর অধীনস্থ সাবসিডিয়ারি কোম্পানিগুলোর উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট), রাজধানীর মতিঝিল পার্কে এই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন আইসিবির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মিজ্ ফরিদা ইয়াসমিন।
এছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল হুদা, সাবসিডিয়ারি কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, এবং মহাব্যবস্থাপকগণ।
উদ্যোগটি সবুজায়ন ও পরিবেশ-সচেতনতার প্রতি আইসিবির অঙ্গীকারকে নতুন মাত্রা দিয়েছে।