শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতের দুর্গাপূজায় ইলিশ আমদানি করার অনুমতি চেয়ে বাংলাদেশকে ফের চিঠি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭২ পড়া হয়েছে
ভারতের দুর্গাপূজায় ইলিশ আমদানি করার অনুমতি চেয়ে বাংলাদেশকে ফের চিঠি

ভারতের দুর্গাপূজায় ইলিশ আমদানি করার অনুমতি চেয়ে বাংলাদেশকে ফের চিঠি

দেশে ইলিশের দাম বাড়তির দিকে থাকলেও, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাজার থেকে ইলিশ আমদানির অনুমতি চেয়ে ভারত সরকারের মাধ্যমে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’। ২৯ জুলাই বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বরাবর পাঠানো এ চিঠিতে বলা হয়েছে, তারা সেপ্টেম্বরের পূজায় ইলিশ আমদানিতে আগ্রহী।

চিঠিটি এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টি বর্তমানে মন্ত্রণালয়ের পর্যালোচনার অধীনে রয়েছে। তবে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

চিঠিতে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন গত বছর ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতির জন্য। ওই সময় দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং বহু আওয়ামী লীগ নেতা-কর্মীও ভারতে অবস্থান নেন। সে সময় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। তা সত্ত্বেও ভারত ইলিশ আমদানির আবেদন করে এবং অন্তর্বর্তী সরকার রপ্তানির অনুমতি দেয়।

তবে তখন রপ্তানি মূল্যের চেয়ে দেশীয় বাজারে ইলিশের দাম অনেক বেশি থাকায় অভ্যন্তরীণ বাজারে সংকট দেখা দেয় এবং তা নিয়ে সমালোচনাও হয়েছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024