‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর উত্তরায় ব্যাংকের প্রস্তাবিত ‘মার্কেন্টাইল ব্যাংক জেনারেল হাসপাতাল’ প্রাঙ্গণে এই পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মতিউল হাসান। তিনি নিজ হাতে গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা।
এছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী হিসেবে ভিপি মো. সালাউদ্দিন খান, মো. শাহ জামাল, আবুল কাশেম মো. ফজলুল হক, মো. মুকিতুল কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও নিজেদের ভূমিকা রাখতে চায় মার্কেন্টাইল ব্যাংক।