শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রে মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত, নাভাজো অঞ্চলে প্রাণ গেল ৪ জনের

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৯৯ পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রে মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত, নাভাজো অঞ্চলে প্রাণ গেল ৪ জনের

যুক্তরাষ্ট্রে মেডিকেল ফ্লাইট বিধ্বস্ত, নাভাজো অঞ্চলে প্রাণ গেল ৪ জনের

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার নাভাজো জাতিগোষ্ঠীর এলাকায় একটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে, চিনলে মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের সময়।

নাভাজো ন্যাশনাল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ছোট বিমানটি কাছাকাছি একটি হাসপাতাল থেকে একজন রোগী নিতে যাচ্ছিল। বিমানে থাকা চার আরোহীর কেউই বেঁচে নেই। পুলিশ আরও জানায়, “আমরা নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই।”

এদিকে, মার্কিন এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জানায়, বিধ্বস্ত বিমানটি ‘বিচক্রাফ্ট ৩০০’ মডেলের।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (NTSB) তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে এবং বিমানটিকে আরও বিশ্লেষণের জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024