শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

শেহনাজ গিল হাসপাতালে ভর্তি, পাশে ছুটে এলেন করণ বীর মেহরা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৭২ পড়া হয়েছে
শেহনাজ গিল হাসপাতালে ভর্তি

শেহনাজ গিল হাসপাতালে ভর্তি, পাশে ছুটে এলেন করণ বীর মেহরা

লো ব্লাড প্রেশারের পুরোনো সমস্যায় ভুগে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। অভিনেত্রীর শারীরিক অবস্থার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা।

সোমবার রাতে শেহনাজকে দেখতে হাসপাতালে ছুটে যান টেলিভিশন অভিনেতা করণ বীর মেহরা। ইনস্টাগ্রামে এক ভিডিও শেয়ার করে করণ বীর শেহনাজের বর্তমান অবস্থার আপডেট দেন। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন শেহনাজ, পাশেই করণ বীর।

ভিডিওতে করণ বলেন, “আপনারা সবাই দয়া করে শেহনাজের সুস্থতার জন্য প্রার্থনা করুন। ওর কি অবস্থা দেখুন।” এই কথায় হাসিতে ফেটে পড়েন শেহনাজ এবং বলেন, “ও আমাকে হাসানোর চেষ্টা করছে!”

‘বিগ বস’ সিজনে অংশ নেওয়ার পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন শেহনাজ গিল। তবে তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। সম্প্রতি কলকাতায় একটি নতুন পাঞ্জাবি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এমন সময়ে তার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সামাজিক মাধ্যমে সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024