বাংলাদেশে নিযুক্ত নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৬ আগস্ট) সেনা সদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সাক্ষাতকালে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার ও সহযোগিতা সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে রাষ্ট্রদূত বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর পেশাদার ও কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
সেনাবাহিনী প্রধান সৌদি আরবে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসীর অবদানের কথা তুলে ধরে সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং উভয় দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের বিষয়ে আলোকপাত করেন।