এনআরবিসি ব্যাংক ‘এক্সিলেন্স ইন ভিসা ডেবিট কার্ডস বিজনেস অ্যাসোসিয়েট ক্লায়েন্ট–২০২৫’ পুরস্কার লাভ করেছে। রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত ভিসা লিডারশিপ কনক্লেভে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান এই পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কারটি হস্তান্তর করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল পেমেন্ট খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এছাড়াও উপস্থিত ছিলেন ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভুটান ও নেপাল) সাব্বির আহমেদ, এনআরবিসি ব্যাংকের রিটেল বিজনেস ও ফিনান্সিয়াল ইনক্লুশন প্রধান কাজী মো. শাফায়েত কবিরসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
পুরস্কার গ্রহণের পর ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “এই স্বীকৃতি আমাদের আরও অনুপ্রাণিত করবে। আমরা ক্রেডিট কার্ড নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনায় কাজ করছি, যা এসএমই, কুটির ও মাইক্রো উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সহায়ক হবে।”