শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পুঁজিবাজার সংস্কার কার্যক্রম: টাস্কফোর্স সুপারিশে চূড়ান্ত পর্যায়ে নতুন বিধিমালা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৭২ পড়া হয়েছে
পুঁজিবাজার সংস্কার কার্যক্রম: টাস্কফোর্স সুপারিশে চূড়ান্ত পর্যায়ে নতুন বিধিমালা

পুঁজিবাজার সংস্কার কার্যক্রম: টাস্কফোর্স সুপারিশে চূড়ান্ত পর্যায়ে নতুন বিধিমালা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের পুঁজিবাজার সংস্কারে গ্রহণকৃত বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম বাস্তবায়ন করছে। টাস্কফোর্স এবং তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন নিয়ম ও বিধিমালার খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসইসি বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, ওইদিন বিএসইসি কার্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে এসব আলোচনা হয়।

বৈঠকে বিএসইসির চেয়ারম্যান জানান, টাস্কফোর্সের সুপারিশ অনুসারে মার্জিন রুলস, পাবলিক ইস্যু রুলস এবং মিউচুয়াল ফান্ড বিধিমালার খসড়া প্রায় সম্পূর্ণ হয়েছে। একইসঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বৈঠকে উপস্থিত ছিলেন এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মনোহারি গুনাওয়ারধেনা, সিনিয়র প্রোজেক্ট অফিসার মোহাম্মদ রাশেদ আল হাসান এবং বিএসইসির পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা।

আলোচনায় উঠে আসে পুঁজিবাজারের আধুনিকায়ন, সার্ভেইল্যান্স ও ইআরপি সিস্টেমের উন্নয়ন, স্বচ্ছতা, সুশাসন, বন্ড মার্কেট, টেকসই অর্থায়ন, কমোডিটি এক্সচেঞ্জ, ডেরিভেটিভ পণ্য, এবং ভালো মানের দেশি-বিদেশি কোম্পানি তালিকাভুক্তির পরিকল্পনা।

এডিবির পক্ষ থেকে বাংলাদেশের পুঁজিবাজারে টেকসই সংস্কার ও উন্নয়নে কারিগরি সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। ভবিষ্যতে বিএসইসি ও এডিবির যৌথ অংশীদারত্বের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024