শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হুঁশিয়ারি আরও কড়া হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৫৩ পড়া হয়েছে
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হুঁশিয়ারি আরও কড়া হয়েছে

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হুঁশিয়ারি আরও কড়া হয়েছে

পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, ভারতের যেকোনও সামরিক আগ্রাসনের জবাবে এবার প্রতিক্রিয়া শুরু হবে ভারতের অভ্যন্তর থেকে। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক্সপ্রেস ট্রিবিউনের বরাতে জানা যায়, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘এইবার আমরা ভারতের পূর্ব দিক থেকেই শুরু করব।’

এই মন্তব্য এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায়, যেখানে তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় শক্তিশালী সামরিক জবাবের ইঙ্গিত দিয়েছিলেন।

চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যকার চারদিনব্যাপী সামরিক উত্তেজনার পর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসলামাবাদের দাবি, ‘অপারেশন বুনয়ানুম মারসুস’ অভিযানে ভারতের ছয়টি যুদ্ধবিমান এবং ডজন খানেক ড্রোন ধ্বংস করা হয়।

এ সময় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রশংসিত হন। তবে প্রেসিডেন্ট পদে মনোনয়ন নিয়ে গুঞ্জন উড়িয়ে দিয়েছে আইএসপিআর।

এদিকে পাকিস্তানের হুঁশিয়ারিকে ঘিরে ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তারা জানায়, ‘পূর্বাঞ্চল’ বলতে বাংলাদেশের কথা বোঝানো হয়নি, বরং ভারতের অভ্যন্তরের অর্থনৈতিক অঞ্চলগুলোকে নির্দেশ করা হয়েছে।

শেষতক পাকিস্তানের বার্তা, তারা শান্তিপ্রিয়, তবে কেউ যেন এটিকে দুর্বলতা না ভাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024