শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পেঁয়াজ ডিম মুরগির দাম বৃদ্ধি ২০২৫: এক সপ্তাহে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪৭৬ পড়া হয়েছে
পেঁয়াজ ডিম মুরগির দাম বৃদ্ধি ২০২৫

পেঁয়াজ ডিম মুরগির দাম বৃদ্ধি ২০২৫: এক সপ্তাহে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

রাজধানীসহ দেশের বাজারে আবারও বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। অব্যাহত বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে। আগের চড়া দামে বিক্রি হচ্ছে চাল ও সবজি, ফলে সাধারণ ক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে।

শুক্রবার (৮ আগস্ট) খিলক্ষেত, কারওয়ান বাজার, শাহজাদপুর, বাড্ডা, নতুন বাজার ও রামপুরার বাজার ঘুরে দেখা গেছে—প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১৫–২০ টাকা বেড়ে ৮০–৮৫ টাকা হয়েছে। মাত্র এক সপ্তাহ আগে যা বিক্রি হচ্ছিল ৫৫–৬৫ টাকায়।

একইভাবে, ফার্মের মুরগির ডিমের দাম বেড়েছে প্রতি ডজনে ১০ টাকা। বর্তমানে খুচরা বাজারে ডিম বিক্রি হচ্ছে ১৩৫–১৪০ টাকা ডজনে। ফার্মের ব্রয়লার মুরগির দামও বেড়ে দাঁড়িয়েছে কেজিপ্রতি ১৭০–১৮০ টাকা।

টিসিবি’র তথ্যমতে, গত এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে ৩৫ শতাংশ। পাশাপাশি ডিম, মসুর ডাল, টমেটো, পাম তেলসহ ১২ ধরনের পণ্যের দাম বেড়েছে। অন্যদিকে আলুর দাম কিছুটা কমলেও বেশিরভাগ সবজির দাম এখনও কেজিপ্রতি ৬০ টাকার ওপরে।

সবচেয়ে বেশি চাপে পড়েছেন নির্দিষ্ট আয়ের মানুষ ও শ্রমজীবীরা। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে মোকামে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি দামের সঙ্গে খুচরা বাজারেও প্রভাব পড়েছে।

অর্থনীতিবিদদের মতে, বর্ষা মৌসুমে পণ্যের সরবরাহ বিঘ্নিত হওয়ায় মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। সরকারের এখনই বাজারে ভারসাম্য আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024