গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এসেছে ব্রাদারের নতুন ইঙ্ক ট্যাঙ্ক সিরিজ, যা বাংলাদেশের বাজারে প্রিন্টিংয়ের আধুনিক ও নির্ভরযোগ্য সমাধান হিসেবে স্বীকৃত। এই সিরিজের প্রিন্টারগুলোতে রয়েছে দ্রুত প্রিন্টিং গতি, উজ্জ্বল ও প্রাণবন্ত রঙ, পাশাপাশি কম জায়গায় কাজের সুবিধা। যারা স্পেস বাঁচিয়ে প্রফেশনাল মানের উজ্জ্বল রঙের প্রিন্ট চান, তাদের জন্য ব্রাদার নিউ ইঙ্ক ট্যাঙ্ক সিরিজ একেবারে উপযুক্ত।
ব্রাদার ইঙ্ক ট্যাঙ্ক সিরিজের কিছু বিশেষ বৈশিষ্ট্য:
দু’দিকের কাগজে প্রিন্ট করার মাধ্যমে কাগজ ও সময় উভয়ই সাশ্রয়।
মিনিটে ৩৪ পৃষ্ঠার দ্রুত প্রিন্টিং ক্ষমতা।
২৫০ শিট ধারণক্ষমতা সম্পন্ন ট্রে, যা বারবার কাগজ ভরার প্রয়োজনীয়তা কমায়।
ছোট জায়গায় বসানো যায়, কিন্তু প্রিন্ট মানে প্রফেশনাল লুক।
বিভিন্ন মাপের কাগজ প্রিন্ট করা যায় সহজেই, সাথে অটোমেটিক ডকুমেন্ট ফিডার সুবিধা।
প্রধান মডেলসমূহ: MFC‑T930DW, DCP‑T830DW, DCP‑T730DW, DCP‑T530DW। প্রতিটি মডেলেই প্রিন্ট, স্ক্যান, কপি এবং ওয়্যারলেস ফিচার রয়েছে, আর MFC‑T930DW-তে ফ্যাক্স সুবিধাও পাওয়া যায়। এসব মডেল গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, শোরুম এবং অনুমোদিত ডিলারদের মাধ্যমে পাওয়া যাবে।