শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঋণখেলাপি মামলায় এস আলম গ্রুপের জমি, ফ্ল্যাট ও ব্যাংক হিসাব ক্রোকের আদেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৭২ পড়া হয়েছে
ঋণখেলাপি মামলা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র খাতুনগঞ্জ

ঋণখেলাপি মামলায় এস আলম গ্রুপের জমি, ফ্ল্যাট ও ব্যাংক হিসাব ক্রোকের আদেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র খাতুনগঞ্জ শাখার ২ হাজার ২৮০ কোটি টাকার ঋণখেলাপি মামলায় এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৩০৭ শতক জমি, ২টি ফ্ল্যাট এবং ৪ কোটি ৩২ লাখ টাকার একটি ব্যাংক হিসাব ক্রোকের আদেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত-১।

গত বৃহস্পতিবার (৮ আগস্ট) বিচারক মো. হেলাল উদ্দিন এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডসহ এস আলম গ্রুপের ১৮ জন ঋণ নিয়ে তা পরিশোধ না করায় ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা মামলা দায়ের করে। আবেদনপত্রে পুবালী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় থাকা ৪ কোটি ৩২ লাখ টাকা, ঢাকায় আনুমানিক ১,৩৫০ থেকে ১,৫০০ বর্গফুটের ২টি ফ্ল্যাট এবং ৩০৭ শতকের ৮টি জমির তালিকা জমা দেওয়া হয়।

ব্যাংক আদালতের কাছে আবেদন করে, মামলার রায় না হওয়া পর্যন্ত এসব সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট যেন হস্তান্তর বা স্থানান্তর না হয়। আদালত বিষয়টি বিবেচনা করে নিষেধাজ্ঞা বজায় রাখার নির্দেশ দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024