বিদায়ী সপ্তাহে (৩ আগস্ট থেকে ৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিটপ্রতি দর কমেছে ৯০ পয়সা, যা পতনের হার হিসেবে ১০ দশমিক ২৩ শতাংশ।
দরপতনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর এক সপ্তাহে কমেছে ৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ০৫ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, যার শেয়ারদর কমেছে ৮ দশমিক ৯৯ শতাংশ।
দরপতনের শীর্ষ তালিকার বাকি কোম্পানিগুলো হলো—
ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ৮ দশমিক ৬৮%
ট্রাস্ট ব্যাংক লিমিটেড: ৮ দশমিক ৫৬%
জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৮ দশমিক ৪২%
ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: ৮ দশমিক ১১%
দ্য সিটি ব্যাংক পিএলসি: ৭ দশমিক ৩৬%
মর্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৭ দশমিক ১৭%
ঢাকা ব্যাংক পিএলসি: ৭ দশমিক ০৯%