শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ড্যাব নির্বাচন ২০২৫: বিএনপিপন্থি চিকিৎসক সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভোটগ্রহণ শুরু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৮৬ পড়া হয়েছে
ড্যাব নির্বাচন ২০২৫

ড্যাব নির্বাচন ২০২৫: বিএনপিপন্থি চিকিৎসক সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভোটগ্রহণ শুরু

বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন ছয় বছরের বিরতির পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটগ্রহণ শুরু হবে আজ শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

রাজধানীর কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে সরাসরি ভোটে ড্যাবের বিএনপিপন্থি চিকিৎসকরা তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

এদিন সকাল সাড়ে ১০টায় ড্যাবের জাতীয় কাউন্সিল শুরু হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ড্যাবের মহাসচিব পদে প্রার্থী সদ্য সাবেক কোষাধ্যক্ষ ডা. মো. জহিরুল ইসলাম শাকিল নির্বাচনী ইশতেহার ও কর্মপরিকল্পনা ঘোষণা করেন।

নির্বাচনে দুটি প্রধান প্যানেল অংশ নিচ্ছে। এক প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে প্রার্থী হয়েছেন যথাক্রমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক হারুন আল রশিদ ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম শাকিল।

অন্য প্যানেলের সভাপতি ও মহাসচিব প্রার্থী হলেন শিশু হাসপাতাল ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আজিজুল হক ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের রেসপিরেটরি বিভাগের অধ্যাপক আবদুস সাকুর খান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024