সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সক্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ এবার শেয়ার করলেন নিজের ইনবক্সে পাওয়া এক অশ্লীল বার্তার স্ক্রিনশট। বার্তায় তার শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।
ফেসবুকে সেই স্ক্রিনশট পোস্ট করে প্রসূন লিখেছেন—
“আপনার মা বা বউকে বলেন দেখাতে। কোনো তফাৎ নাই, বিশ্বাস করেন। একই জিনিস। শুধু রঙটা একটু আলাদা। গালের চামড়া আর শরীরের অন্য অংশের চামড়া একই—ট্রাস্ট মি।”
এক অনুরাগী মন্তব্য করে পরামর্শ দেন, ওই ব্যক্তির নাম, পেশা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিস্তারিত প্রকাশ করার জন্য। তবে প্রসূন জবাবে জানান—
“উচিত এটাই, কিন্তু এর জীবন শেষ হয়ে যাবে ভাই। বাদ দেন।”
সম্প্রতি প্রসূন আজাদ আলোচনায় আসেন বাবার নিখোঁজ হওয়ার ঘটনায়। বাবার সন্ধানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তা চান এবং থানায় অভিযোগও করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই তিনি বাবাকে বাড়িতে ফিরে পান।
২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে আসেন প্রসূন আজাদ। শুরুতে অভিনয়ে সক্রিয় থাকলেও বর্তমানে পর্দায় তাকে খুব একটা দেখা যায় না।