চলতি আগস্টের মাঝামাঝি সময়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর Vএলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৯ আগস্ট) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ১৩ আগস্টের দিকে এ লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রবিবার (১০ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক স্থানে, রাজশাহী ও চট্টগ্রামের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে উত্তরাঞ্চলে কিছু স্থানে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।