সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রাশিয়ান মডেল মনিকা কবির। যদিও তিনি রাশিয়ায় জন্মগ্রহণ করেছেন, তবুও বাংলা ভাষায় কথা বলেন এবং শাড়ি পরেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনিকা জানান, তিনি বাংলাদেশি ছেলেকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন।
মনিকা কবির বলেন, “আমার জন্ম মস্কোতে, রাশিয়ায়। আমার বাবা ভারতীয় এবং মা রাশিয়ান। বাংলা ভাষায় কথা বলতে পারি এবং শাড়ি পরি বলে অনেকেই আমাকে বাংলাদেশি ভাবেন, কিন্তু আমার বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও জানান, “৫ বছর বয়সে আমি বাংলাদেশে এসেছিলাম, কারণ বাবার ব্যবসা এখানে ছিল। পরে আমি মায়ের কাছে রাশিয়ায় চলে যাই। তবে বাংলা ভাষা আমি ভুলিনি। বাবার জন্য হিন্দিও জানি।”
বাংলাদেশের সংস্কৃতি ও মানুষ পছন্দ করার কারণে যখন প্রশ্ন করা হয়, বিয়ের জন্য কোন দেশের ছেলেকে বেছে নেবেন, মনিকা বলেন, “বিয়ে তো মনের ব্যাপার। সব দেশের মানুষের মন ভালো নয়, তাই যার মন ভালো হবে, তাকে বিয়ে করবো।”
মনিকা আরও বলেন, “বাংলাদেশের পাঞ্জাবি পরা ছেলেরা আমার খুব ভালো লাগে। তবে বিয়ে যাকে করব, সে বাংলাদেশ, ভারত কিংবা রাশিয়ার যেই পোশাক পরুক, আমার সব দেশের ঐতিহ্য পরেই বিয়ে করার ইচ্ছা আছে।”
মনিকার আসল নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। ডাকনাম মনিশকা। তিনি লাতিন নাচে পারদর্শী এবং বিভিন্ন দেশে বেড়ে ওঠার কারণে বাংলা, হিন্দি, পোলিশ, তুর্কি, ইংরেজি এবং আজারবাইজানের ভাষাও জানেন।