শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রেমিটেন্স সচেতনতা বাড়াতে ছয় জেলায় ব্র্যাক ব্যাংকের গ্রাহক সেশন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৪৩ পড়া হয়েছে
রেমিটেন্স সচেতনতা বাড়াতে ছয় জেলায় ব্র্যাক ব্যাংকের গ্রাহক সেশন

রেমিটেন্স সচেতনতা বাড়াতে ছয় জেলায় ব্র্যাক ব্যাংকের গ্রাহক সেশন

ব্র্যাক ব্যাংক দেশের ছয় জেলায় রেমিটেন্স-নির্ভর গ্রাহকদের জন্য একাধিক সচেতনতামূলক সেশন আয়োজন করেছে। সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, চাঁদপুর, সিলেট এবং কুমিল্লায় অনুষ্ঠিত এই সেশনগুলোর মূল উদ্দেশ্য ছিল বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর গুরুত্ব তুলে ধরা, প্রবাসী ব্যাংকিং সেবা সম্পর্কে গ্রাহকদের সচেতন করা এবং রেমিটেন্সের নিরাপদ ব্যবহারে উৎসাহিত করা।

শনিবার (৯ আগস্ট) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘উঠান বৈঠক’ ও শাখা পর্যায়ে অনুষ্ঠিত এসব সেশনে বিদ্যমান ও সম্ভাব্য গ্রাহকরা সক্রিয়ভাবে অংশ নেন। অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয় ব্র্যাক ব্যাংকের ‘প্রবাসী পরিবার’ এবং ‘তারা প্রবাসী পরিবার’ অ্যাকাউন্টের সুবিধা। পাশাপাশি হুন্ডির মতো অবৈধ পথে রেমিটেন্স পাঠানোর ঝুঁকি ও বৈধ চ্যানেলের সুবিধাগুলোও বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

সেশনগুলোতে গ্রাহকদের উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায় এবং শতাধিক নতুন অ্যাকাউন্ট খোলা হয়। অনেক অংশগ্রহণকারী ব্যাংকের অ্যাস্থা অ্যাপ, এসএমই স্বাবলম্বী ঋণ এবং অন্যান্য প্রবাসী সেবায় আগ্রহ প্রকাশ করেন।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল সিএফএ বলেন,

“আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা দিয়ে দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করা। আমরা আমাদের সেবাগুলো এমনভাবে সাজিয়েছি, যা গ্রাহকদের অবৈধ চ্যানেলের পরিবর্তে ব্যাংকিং চ্যানেলে আসতে উৎসাহিত করবে।”

এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি এবং একটি নিরাপদ ও টেকসই রেমিটেন্স ইকোসিস্টেম গঠনের অঙ্গীকারের অংশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024