শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৫ প্রকাশ, দেখুন যেভাবে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৫১ পড়া হয়েছে
এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৫

এসএসসি পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৫ প্রকাশ, দেখুন যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা রোল নম্বর দিয়ে অনলাইনে বা এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন। মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

এবার বিপুলসংখ্যক শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। শুধু ঢাকা বোর্ডেই চ্যালেঞ্জ হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা।

ফল দেখার নিয়ম:

সাধারণ বোর্ড: মোবাইলে লিখুন SSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল] [বছর] এবং পাঠান 16222 নম্বরে। উদাহরণ: SSC Dha 123456 2025।

মাদ্রাসা বোর্ড: প্রি-রেজিস্ট্রেশন করে ফল পেতে লিখুন Dakhil Mad [রোল] [বছর] এবং পাঠান 16222 নম্বরে।

কারিগরি বোর্ড: লিখুন SSC Tec [রোল] [বছর] এবং পাঠান 16222 নম্বরে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024