শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

টিসিবি পণ্য বিক্রি ২০২৫: ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য সরবরাহ শুরু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০৫ পড়া হয়েছে
টিসিবি পণ্য বিক্রি ২০২৫ শুরু হয়েছে ভ্রাম্যমাণ ট্রাকে। রাজধান

টিসিবি পণ্য বিক্রি ২০২৫: ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য সরবরাহ শুরু

স্বল্প আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য পৌঁছে দিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য বিক্রি শুরু করেছে। রাজধানী ঢাকা ও অন্যান্য শহরে মোট ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি এবং মসুর ডাল ভর্তুকি মূল্যে সরবরাহ করা হবে।

টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন জানিয়েছেন, ঢাকা মহানগরীতে আজ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার বাদে) প্রতিদিন ট্রাকগুলো পণ্য বিক্রি করবে। চট্টগ্রাম, গাজীপুর, কুমিল্লা, ফরিদপুর, পটুয়াখালী ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় ৩১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে।

প্রতিদিন ট্রাক প্রতি প্রায় ৫০০ জন সাধারণ মানুষ পণ্য ক্রয় করতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। মূল্য নির্ধারণ করা হয়েছে — ভোজ্যতেল দুই লিটার ২৩0 টাকা, চিনি এক কেজি ৮0 টাকা ও মসুর ডাল দুই কেজি ১৪0 টাকা।

এছাড়া স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্যও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির নিয়মিত কার্যক্রম চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024