শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। রোববার (১০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।

খসড়া তালিকার মাধ্যমে নতুন করে প্রায় ৪৫ লাখ ৭১ হাজার ভোটার ভোটার তালিকায় যুক্ত হয়েছে। একইসঙ্গে মৃত ও অযোগ্য ভোটার হিসেবে ২১ লাখ ৩২ হাজারের বেশি নাম বাতিল করা হয়েছে।

সম্পূরক ভোটার তালিকা প্রকাশের ফলে ভোটাররা ২১ আগস্ট পর্যন্ত তাদের নাম অন্তর্ভুক্তি, অযোগ্য ভোটার কর্তন, ভোটার স্থানান্তর এবং অন্যান্য সংশোধন-ত্রুটি ঠিক করার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪-এর মাধ্যমে।

সিনিয়র সচিব জানান, দাবিদাওয়ার পর্যালোচনা শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। দেশের সব নির্বাচন অফিসে একযোগে খসড়া ভোটার তালিকা প্রদর্শন করা হয়েছে।

আইনের আওতায় ২ মার্চ এ বছরের প্রথম ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনের নাম বাতিল করা হয়েছে।

সচিব আরও জানান, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন আইনে নবীন ভোটারদের এক বছরের অপেক্ষার প্রয়োজনীয়তা শেষ হয়েছে।

২০২৫ সালে মোট তিন ধাপে ভোটার তালিকা প্রকাশ করা হবে—২ মার্চ, ৩১ আগস্ট এবং ৩১ অক্টোবর।

রোববার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেশের নির্বাচন অফিসগুলোতে তা সাঁটানো হয়েছে। তথ্য ভুল থাকলে সংশোধনের জন্য ১২ দিন সময় দেওয়া হয়েছে। ২৪ আগস্ট দাবিদাওয়ার নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024