শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মূল্যস্ফীতি ২০২৫ বাংলাদেশ: গভর্নরের আশা, চলতি অর্থবছরে ৫ শতাংশের নিচে নামবে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৫ পড়া হয়েছে
মূল্যস্ফীতি ২০২৫ বাংলাদেশ

মূল্যস্ফীতি ২০২৫ বাংলাদেশ: গভর্নরের আশা, চলতি অর্থবছরে ৫ শতাংশের নিচে নামবে

টানা চার মাস ধরে কমার পর দেশে ফের মূল্যস্ফীতি বাড়লেও এটিকে ‘স্বাভাবিক’ মনে করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার আশা, চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে।

রবিবার ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সেমিনারে গভর্নর এ কথা বলেন।

তিনি জানান, নতুন বাংলাদেশ ব্যাংক আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে আর্থিক খাত রাজনীতির ঊর্ধ্বে থেকে কোনো ধরনের হস্তক্ষেপ বা দুর্নীতি ছাড়া পরিচালিত হয়। আন্তর্জাতিক মানদণ্ডে দায়বদ্ধতা বাড়াতে অ্যামেন্ডমেন্ট অর্ডারও প্রস্তুত হচ্ছে।

গভর্নরের মতে, মূল্যস্ফীতি মাসে মাসে ওঠানামা করা স্বাভাবিক—“দুই-তিন মাস কমবে, আবার এক মাস বাড়তে পারে।”

তিনি আরও জানান—

  • এনবিআর সংস্কারে ভেতরের প্রতিবন্ধকতা দমন করা হয়েছে।

  • ক্যাশলেস অর্থনীতিতে গেলে টাকা ছাপা ও ব্যবস্থাপনায় বছরে ২০ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

  • স্মার্টফোনের দাম ৬-৭ হাজার টাকায় নামানো এবং সাশ্রয়ী দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করলে ক্যাশলেস অর্থনীতি গতি পাবে।

  • দেশে হাউজিং লোনের হার মাত্র ৪ শতাংশ, যা ২০ শতাংশে উন্নীত করতে হবে।

  • ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়াতে উদ্যোগ নেয়া হচ্ছে, কারণ ভারতের তুলনায় বাংলাদেশে এর ব্যবহার ১০ ভাগের এক ভাগও নয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024