শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সাউথইস্ট ব্যাংক তিজারাহ ইসলামিক ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু করলো, সুদবিহীন সুবিধাসহ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮৮ পড়া হয়েছে
সাউথইস্ট ব্যাংক তিজারাহ ইসলামিক ভিসা

সাউথইস্ট ব্যাংক তিজারাহ ইসলামিক ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু করলো, সুদবিহীন সুবিধাসহ

সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের সম্মানিত গ্রাহকদের জন্য নতুন “তিজারাহ ইসলামিক ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড” চালু করেছে। এটি ব্যাংকের তিজারাহ ইসলামিক ব্যাংকিং সেগমেন্টের এক আধুনিক আর্থিক সেবা, যা শরিয়াহ-অনুমোদিত এবং সুদবিহীন লেনদেনের সুবিধা প্রদান করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কার্ডে সুদ না থাকায় বিকল্প হিসেবে পেমেন্ট ডিউ ডেটের পর বকেয়া পরিমাণের উপর মাসিক নির্দিষ্ট ফি ধার্য করা হয়। এছাড়াও, কার্ডহোল্ডাররা প্রতি ১০০ টাকা ব্যয়ে ১ মুকাফা পয়েন্ট অর্জন করতে পারবেন, যা বছরে ৫ হাজার পয়েন্টে রূপান্তরিত হয়ে ৫০০ টাকা সমমূল্যে দান হিসেবে ব্যবহার হবে। দানকৃত অর্থ সুবিধাবঞ্চিতদের যাকাত বা সদাকাহ হিসাবে দেওয়া হবে এবং এর স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট প্রদান করা হবে।

এই বিশেষ কার্ডে রয়েছে এক্সক্লুসিভ পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, ১,৫০০+ আন্তর্জাতিক এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশাধিকার, মাসিক কিস্তি সুবিধা, বু্ফে খাবারে “এক কিনলে এক ফ্রী” অফার, তাকাফুল বীমা এবং আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা।

কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের এমডি (চলতি) আবিদুর রহমান চৌধুরী, ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024