শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সোনালী লাইফ ইন্স্যুরেন্স ২০২৫: চট্টগ্রামে ম্যানেজারস ট্রেনিং ও ব্যবসায়িক পরিকল্পনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩১ পড়া হয়েছে
সোনালী লাইফ ইন্স্যুরেন্স ২০২৫: চট্টগ্রামে ম্যানেজারস ট্রেনিং

সোনালী লাইফ ইন্স্যুরেন্স ২০২৫: চট্টগ্রামে ম্যানেজারস ট্রেনিং ও ব্যবসায়িক পরিকল্পনা সভা

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম মহিউদ্দিন ফারুকীর সভাপতিত্বে চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু মোহনা কনফারেন্স হলে টেরিটোরির ম্যানেজারস ট্রেনিং ও বিজনেস ডেভেলপমেন্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক শেখ মো. ড্যানিয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক তাসনিয়া কামরুন আনিকা। ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। প্রধান অর্থ কর্মকর্তা মো. আব্দুল হান্নান বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম টেরিটোরির ব্রাঞ্চ ও ইউনিট ম্যানেজারগণ উপস্থিত ছিলেন। সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল ট্রেনিং কার্যক্রম পরিচালনা করেন।

সভায় ২০২৫ সালের ব্যবসায়িক পরিকল্পনা, করণীয়, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। সোনালী লাইফের গত ১২ বছরের সাফল্য এবং ভবিষ্যৎ রূপরেখাও তুলে ধরা হয়।

বর্তমানে দেশের ২৪৬টি শাখার মধ্যে চট্টগ্রাম বিভাগে ১০৭টি শাখা রয়েছে, যার মধ্যে ৩৩টি শাখা চট্টগ্রাম জেলায় অবস্থিত। প্রতিষ্ঠানটি জুলাই ২০২৫ পর্যন্ত প্রায় ১৭৮ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

চট্টগ্রাম বিভাগ প্রিমিয়াম আয়েও শীর্ষে রয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে প্রিমিয়াম আয় হয়েছে ৫৬ কোটি টাকা ছাড়িয়ে এবং রিনিউয়াল প্রিমিয়াম আয় ১৫৩ কোটি টাকার বেশি। সংশ্লিষ্টরা এই সাফল্য ধারাবাহিকতার আশাবাদ ব্যক্ত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024