শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এনবিআর বদলি: ১২ জন সহকারী কমিশনারের পদায়ন ও নতুন কর্মস্থল

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭১ পড়া হয়েছে
এনবিআর বদলি: ১২ জন সহকারী কমিশনারের পদায়ন ও নতুন কর্মস্থল

এনবিআর বদলি: ১২ জন সহকারী কমিশনারের পদায়ন ও নতুন কর্মস্থল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের ১২ জন সহকারী কমিশনারকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে। রবিবার (১০ আগস্ট) প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে এবং কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মরত মোহাম্মদ আব্দুল্লাহ আল মুকিতকে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। খন্দকার সোলায়মানকে রংপুরে বদলি করা হয়।

মিনহাজ উদ্দিন আহমেদ সৌর, মোহাম্মদ এরশাদ চৌধুরী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামে পদায়ন পেয়েছেন। মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রংপুর, শেখ শাহির আহমেদ কুমিল্লা, মাহমুদুল আলম পলাশ রাজশাহী, এহসানুল হক মাহিন সিলেট ও মোহ. হেদায়েতুল ইসলাম রাজশাহীতে বদলি হয়েছেন।

অন্যদিকে মো. মাসুদ রানা ও মো. ফয়সাল চৌধুরী স্বরূপকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে। নতুন কর্মস্থলে যোগদানের কপি এনবিআরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024