ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার (১১ আগস্ট) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে বলে ডিএসই সূত্র জানিয়েছে।
লেনদেনের প্রথম দেড় ঘণ্টায়, অর্থাৎ সকাল ৯টা ৩০ থেকে ১১টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৫.২৯ পয়েন্ট বেড়ে ৫,৩৮৬ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৮.১২ পয়েন্ট বেড়ে ১,১৭০ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ১২.৭০ পয়েন্ট বাড়িয়ে ২,০৭৯ পয়েন্টে পৌঁছেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪১ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে ২৬৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, ৬৭টির দাম কমেছে এবং ৬০টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।