শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সারাদেশে বৃষ্টির আভাস, তিন বিভাগে ভারি বর্ষণ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২১২ পড়া হয়েছে
সারাদেশে বৃষ্টির আভাস, তিন বিভাগে ভারি বর্ষণ

সারাদেশে বৃষ্টির আভাস, তিন বিভাগে ভারি বর্ষণ

আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

সোমবার (১১ আগস্ট) সকালে দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

পরবর্তী কয়েকদিনের পূর্বাভাস অনুযায়ী—

  • ১২ আগস্ট: রংপুরের অধিকাংশ স্থানে, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু স্থানে বৃষ্টি হতে পারে। রংপুর, চট্টগ্রাম ও সিলেটে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • ১৩ আগস্ট: রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বহু স্থানে বৃষ্টি হবে। রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময় সারা দেশে তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

  • ১৪ আগস্ট: ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বহু স্থানে বৃষ্টি হবে। রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • ১৫ আগস্ট: ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বহু স্থানে এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024