শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

কৃষি ও পল্লী ঋণ বেড়ে ৩৯ হাজার কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে
কৃষি ও পল্লী ঋণ বেড়ে ৩৯ হাজার কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা ঘোষণা

কৃষি ও পল্লী ঋণ বেড়ে ৩৯ হাজার কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা ঘোষণা

কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৩৯ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা করেন। অনুষ্ঠানে ডেপুটি গভর্নরবৃন্দ, বিএফআইইউ প্রধান, চিফ ইকোনমিস্ট, নির্বাহী পরিচালকসহ তফসিলি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত অর্থবছরের (২০২৪-২৫) তুলনায় এ বছরের লক্ষ্যমাত্রা ২ দশমিক ৬৩ শতাংশ বেশি। গতবার এ লক্ষ্য ছিল ৩৮ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষি উৎপাদন ও কৃষকের সহায়তা বৃদ্ধির পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

নতুন নীতিমালায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে রয়েছে—

  • প্রাণিসম্পদ খাতে ঋণ বরাদ্দ ২০% করা

  • সেচ ও কৃষিযন্ত্রপাতি খাতে ২% বরাদ্দ

  • ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের সিআইবি সার্ভিস চার্জ মওকুফ

  • কন্ট্রাক্ট ফার্মিং ও এজেন্ট ব্যাংকিংয়ের আওতা বৃদ্ধি

  • নতুন ফসল যেমন খিরা, কচুর লতি, বিটরুট, কালোজিরা, আদা, রসুন, হলুদ, খেজুর গুড় অন্তর্ভুক্ত করা

  • অঞ্চলভিত্তিক উৎপাদন সম্ভাবনা অনুযায়ী ঋণ বিতরণ নির্দেশনা

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগ কৃষি উৎপাদন বাড়াবে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশের টেকসই অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024