শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রেখার প্রথম ছবির শুটিংয়ে ৫ মিনিটের ভয়ংকর অভিজ্ঞতা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৯১ পড়া হয়েছে
রেখার প্রথম ছবির শুটিং, ৫ মিনিটের ভয়ংকর অভিজ্ঞতা, অভিনেত্রী হেনস্তা

রেখার প্রথম ছবির শুটিংয়ে ৫ মিনিটের ভয়ংকর অভিজ্ঞতা

বলিউডে শুটিং সেটে অভিনেত্রীদের হেনস্তার ঘটনা নতুন কিছু নয়, বিশেষত নবাগতদের ক্ষেত্রে। চিরসবুজ বলিউড অভিনেত্রী রেখাও জীবনের শুরুতেই এমন অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। প্রথম ছবির শুটিং চলাকালীন অনুমতি ছাড়াই সহঅভিনেতা তাঁকে দীর্ঘ পাঁচ মিনিট ধরে চুম্বন করেছিলেন, যা তাঁকে কান্নায় ভেঙে দেয়।

ঘটনাটি ১৯৬৯ সালে ঘটে। সে বছর ‘অঞ্জনা সফর’ (পরে নাম পরিবর্তন হয়ে ‘দো শিকারি’) সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় রেখার। সহশিল্পী ছিলেন তারকা অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। দৃশ্য অনুযায়ী কেবল রোমান্সের অভিনয় হওয়ার কথা থাকলেও, হঠাৎ করেই বিশ্বজিৎ তাঁর সম্মতি ছাড়া টানা পাঁচ মিনিট ধরে চুম্বন করতে থাকেন।

সে সময় রেখার বয়স ছিল মাত্র ১৫, আর বিশ্বজিৎ ছিলেন ৩২ বছরের প্রাপ্তবয়স্ক অভিনেতা। ঘটনাটি ক্যামেরার সামনে ঘটলেও পরিচালক বা শুটিং সেটে উপস্থিত কেউই বাধা দেননি। বরং সবাই নীরব দর্শক হয়ে ছিলেন। এই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতায় কিশোরী রেখা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন।

মাত্র ১৫ বছর বয়সে বলিউডে যাত্রা শুরু হলেও, পরবর্তীতে রেখা নিজেকে ইন্ডাস্ট্রির অন্যতম আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেন। আজও অসংখ্য তারকা তাঁকে আদর্শ মনে করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024